গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশক্রমে দেশব্যাপি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্ব website চালু করে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর মেধাবী আলোকিত জাতি গঠনের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে পুথিগত বিদ্যার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তনয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার পাবলিক পরীক্ষায় বারবার শতভাগ পাশ করা এবং জাতীয় শিক্ষা সপ্তাহসহ শিক্ষা, সাহিত্য সাংস্কৃতিতে “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” এর স্বীকৃতি প্রাপ্ত “বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়” তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারনেট এর মাধ্যমে বিদ্যালয় ও বিদ্যালয় সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান নিশ্চিত করণে বিদ্যালয়ের নিজস্ব website থাকা একান্ত প্রয়োজন বলে মনে করি। এ website এর মাধ্যমে বিদ্যালয় ও বিদ্যালয় সংশ্লিষ্ট সকল সরকারী-বেসরকারী দপ্তরের সাথে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ হবে পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সূধী মহলের কাছে বিদ্যালয়ের সেবা সমূহ দ্রুত পৌঁছে দেয়ায় বিদ্যালয়ের website এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
আমি মনে করি এই website এর যথার্থ ব্যবহার ও ভিজিটি এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত সফলতা অর্জন করতে পারবো-ইনশা আল্লাহ।
শুভেচ্ছান্তে-
এম. হুমায়ুন কবির আজাদ
প্রধান শিক্ষক
বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়
মহেশখালী, কক্সবাজার।
বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় কতৃর্ক সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: এক্সপ্লোর আইটি